সুরমার ঢেউ সংবাদ :: কারও জাতীয় পরিচয় পত্রে (এনআইডি) তথ্যগত ভুল থাকলে তা সংশোধনের আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ জানুয়ারীর আগে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিসে গিয়ে এ ভুল সংশোধনের আবেদন করতে বলা হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের জাতীয় পরিচয় পত্রে (এনআইডিতে) তথ্যগত ভুল আছে তাদেরকে জরুরী ভিত্তিতে ২ জানুয়ারীর আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধনের জন্য অনুরোধ করা হলো।

