সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ঔনার্স এসোসিয়েসনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে ৭ই ডিসেম্বর শনিবার। শহরের বেঙ্গল কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ঔনার্স এসোসিয়েসন মৌলবীবাজার জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২০২৬ সালের কমিটি গঠনের লক্ষ্যে ডাঃ আব্দুল হাদী শাহিনকে আহবায়ক, জয়নাল আবেদিন খানকে যুগ্ম আহবায়ক ও আবুল কালাম আজাদ শিহাবকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন- মোঃ ইমরান, ডাঃ শাহিন আহমদ, ডাঃ সোহেল রানা, ফাহাদ আলম, মুজিবুর রহমান আজিজি (জুড়ী), নুরুন্নবী রাজু (বড়লেখা), ডাঃ আব্দুল্লাহ আল মামুন (শ্রীমঙ্গল), মুজিবুর রহমান রন্জু (কমলগঞ্জ), জমসেদ আলম (রাজনগর) ও শেলুর রহমান (কুলাউড়া)। আহবায়ক কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয় ডাঃ আব্দুল মুহিত চৌধুরী, ডাঃ নিশিত নন্দী মজুমদার, মোঃ তোয়াহিদ, ইয়াওর মিয়া ও আব্দুল হাকিমকে।

