মৌলভীবাজার জেলাসদরের ঐশী নন্দীর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন

মৌলভীবাজার জেলাসদরের ঐশী নন্দীর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন

নিজস্ব সংবাদ :: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছে মৌলভীবাজার জেলাসদরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ঐশী নন্দী। ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬ জুন অনুষ্ঠিত সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় ইংরেজি বিষয়ে ১ম স্থান ও উপস্থিত বক্তৃতা বিষয়ে ২য় স্থান অর্জন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অর্জন করেছে। তার এ অর্জনে শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই আনন্দিত ও গর্বিত। এ সাফল্যে ঐশিকে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। প্রতিযোগিতা শেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐশির হাতে এ মর্যাদাপূর্ণ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ঐশী নন্দী মৌলভীবাজার পৌর শহরের গীর্জাপড়া এলাকার নান রতন নন্দী ও সুচন্দা নন্দী’র মেয়ে। শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বতী দাস বলেন, ঐশির এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের পক্ষ থেকে ঐশীকে অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *