মৌলভীবাজারে নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক নাজিয়ার ইতালি গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারে নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষক নাজিয়ার ইতালি গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারের বিশিষ্ট নৃত্যশিল্পী এবং মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির নৃত্য প্রশিক্ষক নাজিয়া আক্তার চৌধুরী (টুনি)-র ইতালি গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা জাসাস। ১৩ জুন শনিবার সন্ধ্যার পর মৌলভীবাজার জেলা জাসাস আহবায়ক মো. সামশুল ইসলাম রাসেলের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নাজিয়া আক্তার চৌধুরী (টুনি)-র দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, নৃত্যচর্চা এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক শিক্ষায় উদ্বুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুদ্ধকরণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা তার ইতালি গমন নিরাপদ ও সফলতা কামনা করে ফুলেল শুভেচ্ছা জানান। উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাসাস নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা নাজিয়া আক্তার চৌধুরী (টুনি)-র হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে স্থানীয় শিল্পীদের সংগীত ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠিত হয় েএক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিদায়ী বক্তব্যে নাজিয়া আক্তার চৌধুরী (টুনি) তাকে সম্মানিত করার জন্য জেলা জাসাস নেতৃবৃন্দসহ সবার প্রতি হৃদ্ধিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতেও তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া/আশীর্বাদ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *