মৌলভীবাজারে মহান ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজারে মহান ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা নিবেদন

শ. ই. সরকার (জবলু) :: মৌলভীবাজারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ উপলক্ষ্যে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ সর্বস্তরের মানুষ। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, জেলা বিশেষ শাখার ডিআইও- ১ মোঃ আবুল কাসেম সরকার, সদর মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেইসাথে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসস্তরের হাজারো মানুষের ঢল নেমেছিলো শহীদ মিনারে।
একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে একে একে শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার জেলা বিএনপি, মৌলভীবাজার প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্যুত উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণঃপুর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।
প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে ১৭ ফেব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের নিয়ে চিত্রাঙ্কণ, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকাল ১১টায় মহান ভাষা শহীদদের স্মৃতিচারণমূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে। বাদ জোহর জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাশনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *