ছালেহ আহমদ সেলিম :: মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয়নুল হক। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৬ এর ফলাফলে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি (১) শেখ হাবিবুর রহমান, সহ-সভাপতি (২) আখলাকুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (২) এ.এন.এম মাসহুদ, পাঠাগার সম্পাদক আশফাক আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. নিয়ামুল হক, মহিলা সম্পাদিকা সুবিনা আক্তার, সিনিয়র সদস্য মহিউদ্দিন মানিক, দিপ্তেন্দু কুমার দাশগুপ্ত, জুনিয়র সদস্য মিলন কুমার সিনহা, সৈয়দ নেপুর আলী, মো. সাইফুল ইসলাম ও মো. আবুল খায়ের বেগ। এ নির্বাচনে জেলা জজ আদালতের জিপি এডভোকেট মামুনুর রশিদ নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন ।


