মৌলভীবাজারে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুহুল আলম রনি :: মৌলভীবাজারে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ১৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে। মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন এবং বাজার দরের সার্বিক বিষয় অবগত করেন জেলা মার্কেটিং অফিসার মারুফ উদ্দিন চৌধুরী।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্থরের ব্যবসায়ী, ভোক্তা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা বলেন রমজান উপলক্ষ্যে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা নানা কায়দা কৌশলে পিয়াজ, রসুন, আদা, ছোলা, ডাল, চিনি, সয়াবিন তৈল, কাচাঁমরিচ, শসা, লেবু, কলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাড়তি দামে বিক্রি করেন- যা কোনো ভাবেই কাম্য নয়।
এছাড়া মিষ্টি, বিস্কুট, জিলাপিতে হাইড্রোজ ও কাপড়ের রং, মুড়িতে ইউরিয়া সার ব্যবহার করা হয়। মরণঘাতী এসকল দ্রব্য খাদ্যপণ্যে ব্যবহার না করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সর্তক করা হয়। রমজানকে সামনে রেখে যাতে কোনোভাবে কেউ অতিরিক্ত মুনাফা করে ভোক্তাদের হয়রানী না করতে পারে, সে জন্য মনিটরিং জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *