কমলগঞ্জ উপজেলায় যোগীবিল শৈবযোগী সংঘের আয়োজনে মহাশিবরাত্রী পালিত

কমলগঞ্জ উপজেলায় যোগীবিল শৈবযোগী সংঘের আয়োজনে মহাশিবরাত্রী পালিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল শৈবযোগী সংঘের আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে মহান শিবচতুর্দশী উপলক্ষ্যে দুইদিনব্যাপী মহাশিবরাত্রি ব্রত উদযাপিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী রোববার “যোগীকুঞ্জ শিবাঙ্গনে” পরমেশ্বর শিবের বৈদিক প্রার্থনার মাধ্যমে মহাশিবরাত্রি ব্রত অনুষ্ঠানের শুভারম্ভ এবং ১৬ ফেব্রুয়ারী সোমবার রাতে সমাপ্ত হয়।শৈবযোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য ডা. শ্রী নিবাস দেবনাথের মাধ্যমে সমবেত প্রার্থনা শেষে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শত শত ভক্তবৃন্দের ”হর হর মহাদেব” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পরিবেশ। পরমেশ্বর শিবের দিব্য নাম কীর্তনের মাধ্যমে শোভাযাত্রাটি আশপাশের প্রায় ৫ কিলোমিটার অঞ্চল প্রদক্ষিণ করে।উল্লেখ্য- মহাশিবরাত্রি সনাতন বৈদিক ধর্মের অন্যতম আধ্যাত্মিক অনুষ্ঠান। কেননা, বেদ-বেদান্তে পরমেশ্বর ভগবান শিব সর্বোচ্চ সত্বা হিসেবে বর্ণিত হয়েছেন। তিনি অদ্বিতীয় পরম সত্বা। সেজন্য বেদান্তে বলা হয়েছে- “শিব এব কেবলো”। শিবরাত্রি মহাব্রত পালন করলে পরমপ্রভু সদাশিব প্রসন্ন হন।
শৈবযোগী সংঘ ১৭ বছর ধরে এ মহাব্রত পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও এ মহাব্রত পালন করা হয়। বিশ্বজগতের কল্যাণার্থে তথা আলোকিত আধ্যাত্মিক জীবন গঠনের উদ্দেশ্যেই শিবরাত্রি মহাব্রত উদযাপন করা হয়। জানা গেছে- মহাশিবরাত্রি উপলক্ষ্যে শৈবযোগী সংঘ লক্ষীপুর শাখা ও সিদ্ধেশ্বরপুর শাখাও যথাযথ নিয়মে মহাশিবরাত্রি পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *