বড়লেখায় কৃষিজমির মাটি কেটে খাল ভরাট : অর্ধলক্ষ টাকা জরিমানা

বড়লেখায় কৃষিজমির মাটি কেটে খাল ভরাট : অর্ধলক্ষ টাকা জরিমানা

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নিয়ে খাল ভরাট করার দায়ে ১৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত খয়রুল ইসলাম নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। খয়রুল ইসলাম উপজেলার সুড়িকান্দি গ্রামের আজির উদ্দিনের পুত্র।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান- দন্ডিত ব্যক্তি অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নিয়ে খাল ভরাট করার ফলে বন্যার ঝুঁকি বৃদ্ধি ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ার আশংকা সৃষ্টি হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে ভরাটকৃত মাটি খাল হতে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *