মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি আসনে যে যত ভোট পেয়েছেন

মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি আসনে যে যত ভোট পেয়েছেন

সুরমার ঢেউ সংবাদ :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার- ১ (বড়লেখা-জুড়ী) আসনে জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) আহমেদ রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৩৭৫ ভোট, বিএনপি প্রার্থী (ধানের শীষ) নাসির উদ্দিন আহমেদ পেয়েছেন ৯৮৮২ ভোট, স্বতন্ত্র প্রার্থী (কাপ পিরিচ) বেলাল আহমদ পেয়েছেন ৬৪৫৮ ভোট, জামায়াত প্রার্থী (দাঁড়িপাল্লা) মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৮৩০১৩ ভোট, গণঅধিকার পরিষদ প্রার্থী (ট্রাক) মোঃ আব্দুন নুর পেয়েছেন ২১৯ ভোট, গণফ্রন্ট প্রার্থী (মাছ) মোঃ শরিফুল ইসলাম পেয়েছেন ১৭৪ ভোট।
মৌলভীবাজার- ২ (কুলাউড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী (হাতপাখা) আব্দুল কুদ্দুস পেয়েছেন ৫২০ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) এম জিমিউর রহমান চৌধুরী পেয়েছেন ২১৪১ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) নওয়াব আলী আব্বাস খাঁন পেয়েছেন ১৩৭৫৪ ভোট, জাতীয় পার্টি প্রার্থী (লাঙ্গল) মোঃ আব্দুল মালিক পেয়েছেন ৪৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী (কাপ পিরিচ) মোঃ ফজলুল হক খান পেয়েছেন ২৫৮৮৯ ভোট, বিএনপি প্রার্থী (ধানের শীষ) মোঃ শওকতুল ইসলাম পেয়েছেন ৬৮৩৮১ ভোট, জামায়াত প্রার্থী (দাঁড়িপাল্লা) মোঃ শাহেদ আলী পেয়েছেন ৫৩৪৫৮ ভোট, বাসদ (মার্কসবাদী) প্রার্থী (কাঁচি) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী পেয়েছেন ৫৯১ ভোট।
মৌলভীবাজার- ৩ (সদর-রাজনগর) আসনে খেলাফত মজলিস প্রার্থী (দেয়াল ঘড়ি) আহমদ বিলাল পেয়েছেন ৪৬২৪ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পাটি প্রার্থী (কাস্তে) জহর লাল দত্ত পেয়েছেন ১৭০৪ ভোট, বিএনপি প্রার্থী (ধানের শীষ) এম নাসের রহমান পেয়েছেন ১৫৬৭৫৭ ভোট, জামায়াত প্রার্থী (দাঁড়িপাল্লা) মোঃ আব্দুল মান্নান পেয়েছেন ৭৭৬৩৬ ভোট।
মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপি প্রার্থী (শাপলা কলি) প্রীতম দাশ পেয়েছেন ৪৫৬৩ ভোট, জাতীয় পার্টি প্রার্থী (লাঙ্গল) মোহাম্মদ জরিফ হোসেন পেয়েছেন ৯২৪ ভোট, বাসদ (মই) প্রার্থী মোঃ আব্দুল হাসান পেয়েছেন ৯৮১ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) মোঃ মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৪১৪৭ ভোট, বিএনপি প্রার্থী (ধানের শীষ) মোঃ মুজিবুর রহমান চৌধুরী পেয়েছেন ১৭০৮৭৭ ভোট, খেলাফত মজলিস প্রার্থী (রিক্সা) শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৫০২০৪ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *