সুরমার ঢেউ সংবাদ :: পুরো রমজান মাস অর্থাৎ ১৮ ফেব্রুয়ারী থেকে সরকারী-বেসরকারী নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডলের দায়েরী রীটের প্রেক্ষিতে, পুরো রমজান মাস অর্থাৎ ১৮ ফেব্রুয়ারী থেকে সরকারী-বেসরকারী নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ ১৫ ফেব্রুয়ারী রোববার এ আদেশ দেন।
এর পরদিনই ১৬ ফেব্রুয়ারী এ আদেশ স্থগিত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের এ নির্দেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। তিনি হাইকোর্টের আদেশ নিয়ে লিভ টু আপিল না করা পর্যন্ত এ স্থগিতাদেশ দিয়েছেন। ফলে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে বিদ্যালয় বন্ধ থাকবে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। অর্থাৎ পুরো রমজান মাস বিদ্যালয় বন্ধ থাকছে না।

