মৌলভীবাজারে হাসপাতাল উন্নয়ন ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

মৌলভীবাজারে হাসপাতাল উন্নয়ন ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে হাসপাতাল উন্নয়ন ও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ২৪ মার্চ সোমবার দুপুর আড়াইটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সম্মুখস্থ ফুটপাতে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে হাসপাতাল উন্নয়ন ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বর্তমান ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার ঘোষণা দেয়ায় বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, হাসপাতালের বর্তমান সমস্যা দূরিকরণ, চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও দ্রুত মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *