মৌলভীবাজার পৌর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে

সুরমার ঢেউ সংবাদ :: প্রতিবছরের ন্যায় এবারও মৌলভীবাজার পৌর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬টায় প্রথম জামাত, সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত ও সকাল সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক বুলবুল আহমদের সভাপতিতত্বে পৌরসভার বোর্ড রুমে অনুষ্ঠিত ঈদগাহ কমিটির মতবিনিময় সভায় পৌরসভার তত্বাবধানে পৌর ঈদগাহে ৩টি জামাত হবার সিদ্ধান্ত হয়।
সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিতব্য প্রথম জামাতে ইমামতি করবেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, জেলা জামে মসজিদের খতিব ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর জেলা সভাপতি মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম। তার সাথে সানী ইমামের দায়িত্বে থাকবেন জামেয়া দ্বীনীয়া মৌলভীবাজারের অধ্যক্ষ ও বায়তুল মোনাওয়ার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও বায়তুল আমান জামে মসজিদের খতিব শেখ মোহাম্মদ আব্দুল হক। তার সাথে সানী ইমামের দায়িত্বে থাকবেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুজাম্মেল হক মাহিরী। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য তৃতীয় জামাতে ইমামতি করবেন আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শামছুজ্জোহা। তার সাথে সানী ইমামের দায়িত্বে থাকবেন কাজিরগাঁও জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মোঃ মুহাররম আলী। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক বুলবুল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *