রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

সুরমার ঢেউ সংবাদ :: রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে। ১৮ মার্চ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। (সূত্র : দৈনিক ইত্তেফাক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *