ড. ইউনুসকে আইনজীবী মাসুদ কামাল বললেন, আগে নিজেকে সংস্কার করেন

ড. ইউনুসকে আইনজীবী মাসুদ কামাল বললেন, আগে নিজেকে সংস্কার করেন

সুরমার ঢেউ সংবাদ :: ড. ইউনুসকে আইনজীবী মাসুদ কামাল বললেন, আগে নিজেকে সংস্কার করেন। তিনি বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের প্রসঙ্গে কথা বললেন। তিনি বলেন, ড. ইউনুস কিন্তু প্রথমবার বলেছিলেন যে সবচেয়ে আগে সংস্কার করতে হবে। আমাদের নিজেদের সংস্কার করতে হবে। ড. ইউনুস দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত যতগুলি কথা বলেছেন এটা আমার কাছে মিলিয়ন ডলার একটা সেন্টেন্স ছিল। তিনি আরো বলেন- আপনি সিম্পল একটা কাজ করেন। এই সরকার ১০টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে- যারা নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে। অর্থ বিদেশে পাচার করেছে। আপনি খালি একটা খবর নেন, এই ১০টা কোম্পানির যত আইনজীবী আছে, এরা কারা ? এখানে একটাও আওয়ামীলীগের আইনজীবী নাই। আর, থাকলেও মূল আইনজীবীর সামনে কারা, কোর্টের সামনে দাঁড়ায় কারা ? হয় তারা বিএনপি, নয় জামায়াত।
এ প্রসঙ্গে তিনি বলেন- বাস্তবতাটা খেয়াল করেন, আগের বিচারক অনেকে রয়ে গেছে। আওয়ামীলীগের সুবিধাপ্রাপ্ত বিচারক অনেকে রয়ে গেছে। তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে অথবা তার চেম্বার দাঁড়িয়ে গেছে, সে কি করবে ? এই বসুন্ধরা কেন ছাড়া পেয়ে গেল, ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গে্‌ল, সালমান রহমানের বেক্সিমকো কেন ছাড়া পেয়ে গেল ?
সবশেষ তিনি বলেন- কিন্তু কাদের জন্য ছাড়া পেল অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করল ? বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই ১০টা প্রতিষ্ঠানের মামলা পরিচালনা করতেছে না দেখান।

(সূত্র : দৈনিক জনকণ্ঠ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *