মৌলভীবাজারে বনবীথি ও বনশ্রী এলাকার খতমে কোরআন, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজারে বনবীথি ও বনশ্রী এলাকার খতমে কোরআন, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ. ই. সরকার জবলু :: মৌলভীবাজার শহরের বনবীথি ও বনশ্রী এলাকার সকল মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষ্যে খতমে কোরআন, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৩ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার। বনবীথি ও বনশ্রী এলাকাবাসীর আয়োজনে, বিশিষ্ট ব্যবসায়ী ও মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মওলা, মৌলভীবাজার পৌরসভার সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আবুল হোসাইন খান, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল কাদির ও বিশিষ্ট ব্যবসায়ী মুহিতুজ্জামান চৌধুরীর পর্যায়ক্রমে সভাপতিত্বে এবং মোঃ আব্দুল বাতিন নাহিদের সঞ্চালনায় বনবীথি এলাকার সৈয়দ আব্দুল মুনিম চক্ষু হাসপাতাল সংলগ্ন স্থানে বিকাল ৩টা হতে মধ্যরাত্রি পর্ষন্ত অনুষ্ঠিত এ খতমে কোরআন, ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে ‘আখেরাত’ বিষয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওঃ ইমদাদুল্লাহ ভৈরবী। প্রধান বক্তা হিসাবে ‘পর্দার গুরুত্ব’ বিষয়ে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর জামে মসজিদের খতিব হযরত মাওঃ ফারহান আল-হানাফী। বিশেষ অতিথি হিসাবে ‘শানে মোস্তফা (সা.) বিষয়ে বক্তব্য রাখেন বাহারমর্দান, রংদাশ পীর মোহাম্মদ (রহঃ) জামে মসজিদের খতিব হযরত মাওঃ আছহাব আলী আনসারী।
আমন্ত্রিত অতিথি হিসাবে ‘খেলাফতের গুরুত্ব’ বিষয়ে বক্তব্য রাখেন বনবীথি এলাকার বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ তাজুল ইসলাম, ‘সাহাবায়ে কেরামের মর্যাদা’ বিষয়ে বক্তব্য রাখেন মেহেরজান বিবি রহমানীয়া দাখিল মাদরাসার সুপার হযরত মাওঃ ছিদ্দিকুর রহমান, ‘সন্তানের প্রতি পিতা-মাতার কর্তব্য’ বিষয়ে বক্তব্য রাখেন বনশ্রী-বনবীথি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওঃ মোজাহিদুল ইসলাম, ‘শানে আউলিয়া’ বিষয়ে বক্তব্য রাখেন চুবড়া-বনবীথি দারুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওঃ মোস্তাকিম আহমদ, ‘দুরুদ শরিফ এর ফজিলত’ বিষয়ে বক্তব্য রাখেন বনবীথি জামে মসজিদের ইমাম হযরত মাওঃ মাশহুদ আলম ও ‘কোরআন তিলাওয়াতের ফজিলত’ বিষয়ে বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জামে মসজিদের ইমাম হাফেজ আবেদ আলী।
বিশেষ কৃতজ্ঞতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এম এ বাছিদ, সৈয়দ জামাল উদ্দিন (রুমী), লন্ডন প্রবাসী আব্দুর রব তরফদার, মোঃ মরতুজ আলী, মোঃ নেছার আহমেদ, সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, সেলিম আহমদ, ইয়াওর আহমেদ, সৈয়দ সালমান আহমদ (জুম্মান), বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আহমদ হোসেন, আশরাফুল হক চৌধুরী (মোস্তাক), বিশিষ্ট ব্যবসায়ী সাকিবুর রহমান (মেরাজ), সুলতান মাহমুদ (জুয়েল) ও ফরিদ আহমদ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশেষ অতিথি বাহারমর্দান, রংদাশ পীর মোহাম্মদ (রহঃ) জামে মসজিদের খতিব হযরত মাওঃ আছহাব আলী আনসারী। সবশেষে, উপস্থিত মেহমান, শ্রোতা ও এলাকাবাসীর মধ্যে শিরনী বিতরণ করা হয়। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইফুল ইসলাম সরকার (জুনেদ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *