মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হায়দার :: উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার ইবতেদায়ী বিভাগে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা বিকাশ ও নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ মে সোমবার। মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত এ অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক সভাপতি বকশী কাওছার রশীদ সাহেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্তমান গভর্নিং বডির সদস্য মোঃ আব্দুল হান্নান, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাওলানা মোঃ নজরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ তাদের আলোচনায় বলেন- শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি ও চরিত্র গঠনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির পরিবেশকে শিক্ষানুগত করে গড়ে তোলা, শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং নিয়মিত শ্রেণিকক্ষে পাঠানোর বিষয়গুলোতে অভিভাবকদের আরও যত্নবান হওয়া উচিত। বক্তারা অভিভাবকদেরকে ঘরে বসেই শিক্ষার্থীদের শিক্ষায় সহায়ক ভূমিকা রাখার প্রতি গুরুত্বারোপ করেন। উপস্থিত অভিভাবকরাও তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে শিক্ষকদের সাথে সমন্বয় রেখে সন্তানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *