মৌলভীবাজারের ‘সার্থক’ ও ‘জারাহ’ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ এর প্রতিযোগীতায় সারাদেশে প্রথম

মৌলভীবাজারের ‘সার্থক’ ও ‘জারাহ’ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ এর প্রতিযোগীতায় সারাদেশে প্রথম

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারের ‘সার্থক দাস ‘ ও ‘ফারিহা মোতালিব জারাহ’ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক- ২০২৪ এর প্রতিযোগীতায় সারাদেশে প্রথম হয়েছে। সার্থক দাস প্রতিযোগীতার অংক দৌড়ে এবং ফারিহা মোতালিব জারাহ দীর্ঘ লাফে সারাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছে।
সার্থক দাস মৌলভীবাজার জেলাসদর উপজেলার সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এবং ফারিহা মোতালিব জারাহ বানেশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
এ দু’জন কীর্তিমান শিক্ষার্থীর কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে এবং তাদেরকে উৎসাহিত করতে গতকাল 19 মে সোমবার মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন তাদেরকে ও তাঁদের অভিভাবককে ফুলেল সংবর্ধনা প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন কীর্তিমান শিক্ষার্থী সার্থক দাস ও ফারিহা মোতালিব জারাহ এবং তাদের অভিভাবকদের সাথে ফটোশনে অংশ নেন। তিনি বলেন- খুদে শিক্ষার্থীদের এ অনন্য অর্জনে মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন গর্বিত। তাঁদের আগামীদিনের পথচলা আরও সৌরভময় ও সাফল্যমণ্ডিত হোক। তাদের জন্য শুভ কামনা অহর্নিশ। সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার পক্ষ থেকেও এ দু’জন কীর্তিমান শিক্ষার্থীর জন্য রইলো শুভকামনা অবিরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *