নির্বাচন যত দেরিতে হবে তত পানি ঘোলা হবে- ইকবাল হাসান মাহমুদ

নির্বাচন যত দেরিতে হবে তত পানি ঘোলা হবে- ইকবাল হাসান মাহমুদ

সুরমার ঢেউ সংবাদ :: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন- ৭ মাস পেরিয়ে ৮ মাসে পড়েছে। এখন পর্যন্ত এ সরকার থেকে নির্বাচনের কোন রোডম্যাপ পাইনি। নির্বাচন যত দেরিতে হবে তত পানি ঘোলা হবে। পতিত হাসিনা ও তার দোসররা, যাদের কাছে বস্তাবর্তী টাকা আছে তাদের সুযোগ বেড়ে যাবে।
২০ মার্চ বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এর আয়োজনে রাজনৈতিক নেতাদের সম্মানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
টুকু আরও বলেন, ইসলামের ও তৌহিদী জনতার নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে কারো লাভ হবেনা। বরং সারা বিশ্বের কাছে বাংলাদেশে উগ্র ধর্মীয় উত্থান হচ্ছে বলে কুৎসা রটছে। রাস্তাঘাটে যেগুলো বাংলাদেশে প্রচলিত ছিল, সেগুলো বন্ধ করার চেষ্ট করছে। সেই থেকে কেন্দ্র করে আজকে বিশ্বব্যাপী আমাদের সম্বন্ধে নানান রকম কুৎসা রটানো হচ্ছে। সৌদি আরবের যে কালচার সংস্কৃতি তেমনি আমাদেরও একটি সাংস্কৃতিক কালচার আছে। একটার সাথে আরেকটার মিল নেই। সুতরাং ইসলাম হচ্ছে একটা সাম্যের ধর্ম সেখানে আরবীয় সাংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশিও সাংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। একটি মহল সমাজের মধ্যে বিরোধ ও বিভাজন সৃষ্টি করছে। যারা এই কাজটি করছে, তারা দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে। আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনো পরিপূর্ণভাবে আসে নাই। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।
অন্যান্যদের মধ্যে সাবেক এমপি খালেদা রব্বানী, আইজীবি সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা জামায়াতের সেক্রেটারী মো: ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল সহ বিএনপির যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আকিল উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *