ষ্টাফ রিপোর্টার :: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠস্থিত স্থানীয় কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধার্পণের মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী মহান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব।
এবারে (২০২৫ সালে) পূর্বেকার সরকার পরিবর্তিত পরিস্থিতিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শাসণামলে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে । আজ ২৬ মার্চ বুধবার সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলের নেতৃত্বে সাংবাদিক শ. ই. সরকার (দৈনিক খবরপত্র, সাপ্তাহিক সুরমার ঢেউ ও দৈনিক চিত্র), মামুনুর রশিদ মহসিন (দৈনিক বাংলাবাজার পত্রিকা ও সাপ্তাহিক মুক্তকথা), হোসাইন আহমদ (দৈনিক যুগান্তর ও দি ইন্ডাস্ট্রী), ওমর ফারুক নাঈম দৈনিক কালবেলা ও ডিবিসি নিউজ টিভি) প্রমুখ প্রেসক্লাব সদস্য কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্পণ এবং মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী মহান বীর শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালণ করেন।

