ষ্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৪ রমজান ২৫ মার্চ মঙ্গলবার। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সৌজন্যে।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ. ই. সরকারের পরিচালনায় শহরের চৌমোহনাস্থ পানসী রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়। পবিত্র মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি কাজী মোহাম্মদ আবু ইউসুফ শরিফ। শেষে ইফতারের পর ইফতার মাহফিল অনুষ্ঠান সমাপ্ত হয়। অনাড়ম্বর এ ইফতার মাহফিল অনুষ্ঠানে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার অনেক অতিথি উপস্থিত ছিলেন।

