সুরমার ঢেউ সংবাদ :: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন আরও দুই নেতা। তারা হলেন যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। ৬ মার্চ বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনে পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগপত্রে হানিফ খান সজিব লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফও পদত্যাগ করেন। এনসিপির আহবায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
উল্লেখ্য, আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবার পর এনসিপিতে যোগ দেন হানিফসহ নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী।

