মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবসে এইচআরআরএস’র র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবসে এইচআরআরএস’র র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আলম রনি :: মৌলভীবাজারে ১০ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (এইচআরআরএস) মৌলভীবাজার জেলা শাখার র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘সবার সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠিত হউক’- এ প্রতিপাদ্য নিয়ে উদযাপিত দিবসটির সকালে মৌলভীবাজার পৌরপার্কের সম্মুখ থেকে বের হওয়া র‌্যালীটি শহরের চৌমমোহনা পয়েন্ট হয়ে শমসেরনগর রোডস্থ সংগঠনের জেলা কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়।
এরপর কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সিলেট বিভাগীয় প্রধান ছালেহ আহমেদ সেলিম। হিউম্যান রাইট রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রুহুল আলম রনি’র সঞ্চালনায় ও জেলা সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মোঃ মুক্তাদির আহমদ ও পবিত্র বাবু। বক্তব্য রাখেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলু। র‌্যালী ও আলোচনা সভায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি কাজী এম এ ইউসুফ শরীফ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সুমন, কার্যনির্বাহী সদস্য আবু তালেব, সাকিল আহমেদ, জালাল আহমদ, ফাহিম আহমেদ প্রমুখ সদস্যবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *