মৌলভীবাজারের ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মৌলভীবাজারের ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রিপন মিয়া ঃ মৌলভীবাজারের গোরারাইয়ে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ২৬ সেপ্টেম্বর শনিবার। ২০২৬ সালের এসএসসি কৃতি শিক্ষার্থীদেরকে এ সংবর্ধনা প্রদান করেছে ইউএসএ-ইউকে-বিডি এডুকেশন ট্রাস্ট।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বার এর আইনজীবী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি খালিছুর রহমান, ইউএসএ-ইউকে-বিডি এডুকেশন ট্রাস্টের অর্থ ও সাংগঠনিক সম্পাদক শুভ্রত চন্দ্র বিশ্বাস, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ, দৈনিক মৌলভীবাজার প্রতিদিন এর স্টাফ রিপোর্টার রিপন মিয়া, শিক্ষার্থী রুহান ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন এবং ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সদস্যদেরকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *