মৌলভীবাজারে মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজারে মরহুম এম. সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৫ সেপ্টেম্বর শনিবার। মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে মরহুমের নিজ বাড়ীতে পরিবার ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের পক্ষ থেকে কোরআন খতম এবং কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মিলাদ, বিশেষ দোয়া মাহফিল ও শিরণী বিতরণ করা হয়।
এতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও মরহুমের পুত্র এম. নাসের রহমান উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি ১৯৭৬ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে সরকারের বাণিজ্য উপদেষ্টা হন এবং বিএনপির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দ্বিতীয়, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এম সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও দীর্ঘসময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অর্থমন্ত্রী হিসেবে তিনি ১২ বার সংসদে বাজেট উপস্থাপন করেছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালে মৌলভীবাজার থেকে ঢাকা যাবার পথে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *