নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে স্বদেশ আগমন উপলক্ষ্যে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজিজকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে জালালাবাদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ। সংগঠনের সভাপতি, লেখক ও গবেষক সৈয়দ কামাল আহমদ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খানের সঞ্চালনায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে ৬ জুন শনিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদা বেগম ও চ্যানেল এস ইউকে এর সংবাদ বিভাগের মৌলভীবাজার আঞ্চলিক প্রধান ও বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী। উপস্থিতিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, লেখক, গবেষক ও সাংবাদিক এডভোকেট ড. মোহাম্মদ আবু তাহের, সংগঠনের সহ-সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নেতা আব্দুল বাছিত চৌধুরী, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার এর সদস্যসচিব এম. খছরু চৌধুরী, সংগঠনের যুগ্ন-সম্পাদক ও ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ-এর সদস্যসচিব খিজির মুহাম্মদ জুলফিকার, সংগঠনের কোষাধ্যক্ষ ও সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক জহির খান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শিক্ষক মুজিবুর রহমান, সংগঠনের তথ্য সম্পাদক ও জাতীয় মানবাধিকার সোসাইটির জেলা সাধারণ সম্পাদক দেওয়ান মোনাকিব চৌধুরী, সাংবাদিক শ. ই. সরকার (জবলু), বীমা কর্মকর্তা সৈয়দ শাহিন মিয়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


