শ. ই. সরকার (জবলু) :: খ্যাতনামা জীন বিজ্ঞানী অধ্যাপক ড. আবেদ চৌধুরী বলেছেন- দায়িত্বশীলদের প্রতি অনুরোধ, মৌলভীবাজারের খাল ও নদীর তালিকা সংশোধন করুন। হাওর-নদী-খাল-বিল-পাহাড় তথা পরিবেশ সুরক্ষায় মনযোগ বাড়ান। জেলা প্রশাসন ও এসি (ল্যান্ড)গণ আরও দায়িত্বশীল ভূমিকা পালন না করলে, আরও যতœবান না হলে, ইতিপূর্বে যেভাবে পাহাড়ে ও হাওরে ১ লাখ ২০ হাজার একর সরকারী ভূমি/জলাভূমি দুষ্টচক্র দখল করে নিয়েছে, সরকারী সম্পত্তি ব্যক্তির নামে চলে গেছে, একইভাবে বাকি নদী ও খালগুলোও হারিয়ে যাবে। তিনি ১১ মার্চ বুধবার হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুধী সমাবেশ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার’র আহবায়ক আ স ম ছালেহ সোহেল’র সভাপতিত্বে ও সদস্যসচিব এম খছরু চৌধুরীর সঞ্চালনায় শহরের একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ সুধী সমাবেশ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা জীন বিজ্ঞানী অধ্যাপক ড. আবেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ খ্যাতনামা সাহিত্যিক জিয়া হায়দার রহমান (সিলেটি অরিজিন), ডাঃ এম এ আহাদ, অধ্যাপক মোঃ সেলিম মিয়া, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, নারী নেত্রী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী ও ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন, সিলেট’র সহ-সভাপতি মোহাম্মদ আবুল ফজল। শুভেচ্ছা ও সংহতি বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও দ্বিধাবিভক্ত মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, হাওর রক্ষা আন্দোলনের অন্যতম নেতা মোঃ খায়রুল ইসলাম, মৌলভীবাজারস্থ কুলউড়া সমিতির সম্পাদক ও সহকারী অধ্যাপক কাজল দেব ও ছাত্রনেতা রাজীব সূত্রধর। দর্শকদের উদ্দেশ্যে ম্যাজিক প্রদর্শন করেন ম্যাজিক মোহন।
প্রধান অতিথি অধ্যাপক ড. আবেদ চৌধুরী আরও বলেন- ড্রোন ক্যামেরা দিয়ে নদী ও খালগুলোকে সনাক্ত করতে হবে। সরকার ও প্রশাসন চাইলে এ কাজে আমরা সহযোগীতা করতে পারবো। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। হাওর রক্ষার নেতাদের সহযোগীতায় ‘আপ মৌলভীবাজার টঢ়গড়ঁষারনধুধৎ’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হবে। জেলার সমাজ সচেতন, পরিবেশ সচেতন সবাই এ গ্রুপের সদস্য হবেন। আমরা এ জেলার উন্নয়নে কাজ করবো।
বিশিষ অতিথিবৃন্দসহ বক্তারা বলেন- মাত্র ১৩৩টি নদী ও খালের হিসাব ওরা কোথা থেকে পেলো ? আমাদের পলকি নদী কোথায় ? কুশিয়ারা থেকে কাউয়া দিঘি হাওরে প্রবেশ করা রতœা নদী গেল কই ? মৌলভীবাজার জেলায় সহ¯্রাধিক ছোট নদী ও খাল রয়েছে। যে নদী ও খালগুলোর অস্তিত্ব এখনও বহমান, সেগুলো বাদ দিয়ে নদী ও খালের দায়সারা ধরনের তালিকা তৈরির জন্য তো আপনারা দায়িত্ব পালন করছেন না। সততার সাথে, প্রয়োজনীয় পরিশ্রম করে দায়িত্ব পালন না করলে আপনাদেরকে রাষ্ট্র বেতন-ভাতা দিচ্ছে কেন ? তালিকায় তথ্য গোপন করা আর সরকারী সম্পদের মালিকানা হাতছাড়া করা সমান ব্যাপার। এটা অন্যায় এবং দায়িত্বে অবহেলার শামিল।
আলোচনা সভা শেষে হাওর সুরক্ষার জন্য দোয়া এবং হাওর রক্ষা আন্দোলনের প্রয়াত নেতা গজনফর আলী চৌধুরী, সিরাজ উদ্দিন আহমদ বাদশা, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ, মাওলানা বয়তুল হোসেন, আব্দুল হান্নান, জবান মিয়া, চেরাগ আলী চৌধুরীসহ সকল মুসলীম মুর্দেগানের জন্য মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন হাওর রক্ষা আন্দোলনের সংগ্রামী নেতা মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন।
হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার আয়োজিত এ সুধী সমাবেশ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে নাট্যকার খালেদ চৌধুরী, ন্যাপ নেতা সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু, সিপিবি নেতা জহর লাল দত্ত, সাংবাদিক নুরুল ইসলাম, শ. ই. সরকার (জবলু), আব্দুর রব, তুহিন জুবায়ের, সাহিত্যিক সৈয়দ কামাল আহমদ, মহিদুর রহমান, কবি মুজাহিদ আহমদ, এডভোকেট বনমালী নন্দী, সমাজসেবী সাম্মির হাবিব চৌধুরী রবিন ও অন্যান্য বিশিষ্টজনসহ হাওর রক্ষা আন্দোলন’র বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

