শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: ফারুক মিয়া, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ইসলামী যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ২ মার্চ সোমবার। যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুর রহমানের সঞ্চালনায় শহরতলীর জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন চা বাগান এলাকার পাহাড়ি ছড়ার সন্নিকটে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান, জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ছাত্র মজলিস শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল পৌর যুব মজলিস সভাপতি মাহমুদুল হাসান নাঈম, সেক্রেটারি শেখ সাদি, মৌলভীবাজার জেলা শ্রমিক মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাকিব উদ্দিন ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমান।
ইফতার মাহফিলে যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম আলআমিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ফাহিম রব্বানি, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য রুহুল আমিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *