মৌলভীবাজারে সরকারবাজার হকার সমিতি’র বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

মৌলভীবাজারে সরকারবাজার হকার সমিতি’র বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারের সরকারবাজারে সড়ক ও জনপথ বিভাগের ভূমি ইজারা নিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে আজ ১৮ জানুয়ারী রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সরকারবাজার হকার সমিতি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মোজেফরাবাদ মৌজার সরকারবাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ভূমিতে ক্ষুদ্র ব্যবসায়ী ও শতাধিক হকার দীর্ঘদিন ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু, এলাকার ‘সোনাওর ম্যানশন–১’-এর মালিক লন্ডন প্রবাসী সুলেমান মিয়া, ব্যক্তিস্বার্থে কৌশলে লিজ সংক্রান্ত আইনানুগ শর্তে মিথ্যা তথ্য উপস্থাপন করে ওই ভূমি ইজারা উক্ত ভূমি থেকে তাদেরকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন। ফলে, শতশত ব্যবসায়ী ও হকার মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এর প্রতিবাদে হকার সমিতির শতাধিক ব্যবসায়ী মানববন্ধন, প্রতিবাদ ও স্মারকলিপির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারবাজার হকার সমিতির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক কয়ছর মিয়া, সদস্য সমছুম মিয়া, ঝন্টু ঘোষ, মাসুক মিয়া, শামীম আহমদ, মো. আব্দুর রউফ তালুকদার, ইসলাম উদ্দীন, বেলাল মিয়া, ওয়াহিদ মিয়া, মিন্টু মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, লন্ডন প্রবাসী আওয়ামীলীগের দোসর সুলেমান মিয়ার সরকার বাজারে ‘সোনাওর ম্যানশন–১’ নামে একটি বহুতল ভবন রয়েছে। ওই ভবনে প্রবেশের জন্য তিন দিকেই রাস্তার সুবিধা থাকা সত্তেও প্রবেশ পথের অজুহাতে সড়ক ও জনপথ বিভাগের ভূমি লিজ নিয়ে মূলতঃ ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদের পাঁয়তারা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, “আমরা এখান থেকে উচ্ছেদ হলে শত শত পরিবার না খেয়ে মরবে। আমাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে। তাই, আমরা এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং বিষয়টি দ্রুত তদন্ত করে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করার দাবি জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *