উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের আনন্দ ভ্র্রমণ ২০২৬ অনুষ্ঠিত

উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের আনন্দ ভ্র্রমণ ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :: উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের আনন্দ ভ্র্রমণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ১৭ জানুয়ারী শনিবার দিনব্যাপী। মৌলভীবাজার সদর উপজেলার আজমেরু এলাকার বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজে অনুষ্ঠিত এ আনন্দ ভ্র্রমণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা সদরে কর্মরত মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সহসভাপতি শ. ই. সরকার (জবলু), যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ মহসীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, কার্যকরী সদস্য আব্দুল আজিজ, মোঃ জসীম উদ্দিন, আনোয়ারুল ইসলাম জাভেদ, মোজাহিদ আহমদ, আফরোজ আহমদ, মাসুদ আহমদ, এম এ রব, পুলক পুরকায়স্থ, সালাহ উদ্দিন ইবনে শিহাব, রুমান আহমদ, অলী আহমদ মাহিন, মোঃ আমীর, জুলফিকার আলী ভুট্রো,এম এ কাইযুম সুলতান, আনহার আহমদ সমশাদ, হুমায়ুন রহমান বাপ্পী, মোঃ তাজুদুর রহমান, পায়েল আহমদ, মামুন আহমদ, মহসীন আহমদ প্রমুখ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের পাখি, মাছ, ইল্যুশন মিউজিয়াম, কিডস জোন, বার্ড লার্নিং সেন্টার, জলাশয়, রেষ্টুরেন্ট ইত্যাদির সমন্বয়ে বার্ড পার্কের চমৎকার আয়োজন সংবাদকর্মীদের মুগ্ধ করেছে। বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমদ চৌধুরী সংবাদকর্মীদেরেক বার্ড পার্ক ঘুরিয়ে দেখান।
আনন্দ ভ্র্রমণে ঝুঁড়িতে বল নিক্ষেপ, চোখ বেঁধে হাড়ি ভাংগা ও ইন-আউট ক্রীড়া প্রতিযোগিতা এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় পার্কের কীডস প্লে জোনে। র‌্যাফেল ড্রতে কাকতালীয়ভাবে প্রথম পুরস্কার ইলেকট্রিক কেটলীসহ দুটি পুরস্কার লাভ করেন বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমদ চৌধুরী। র‌্যাফেল ড্রসহ ৩টি ক্রীড়া ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন।
ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র শেষে সাংবাদিকদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয় বার্ড পার্ক এন্ড ইকো ভিলেজ এর রেষ্টুরেন্টে। মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। র‌্যাফেল ড্রতে ছিলো ১০টি আকর্ষনীয় পুরস্কার , ৩টি ক্রীড়া ইভেন্টে ছিলো ৯টি পুরস্কার এবং সবার জন্য ছিলো শান্তনা পুরস্কার।
প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ ও আফরোজ আহমদ র‌্যাফেল ড্রসহ ৩টি ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *