সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকসের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হযেছে। গত ২২ আগষ্ট ২০২৫ সালে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের অভিযোগে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকসের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিলো। এরপর চলতি ৪ জানুয়ারী ২০২৬ সালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উল্লেখ্য- মতিন বকস দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৮৮ সালে সদর থানা যুবদলের সভাপতি, ২০০১ সালে জেলা যুবদলের সম্পাদক, ২০১১ সালে কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং ২০১৯ সালে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বিচার সালিশসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও জড়িত।

