মৌলভীবাজার সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শ. ই. সরকার (জবলু) :: মৌলভীবাজার সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ২২ ডিসেম্বর সোমবার। উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আইনশৃঙ্খলা কমিটির সভায় সদর উপেজলা সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম, ইউপি চেয়াম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ডেভিলদের বিরুদ্ধে কার্যকরী অ্যাকশন এবং মাদক প্রতিরোধ, চুরি-ডাকাতি এবং বিভিন্ন অপরাধ দমনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাসহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *