সুরমার ঢেউ সংবাদ :: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেছে । মো. খালেদ হাসানকে আহ্য়বাক এবং রুহুল আমিনকে সদস্য সচিব করে ১০৩ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। ১৭ নভেম্বর সোমবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন এহসান জাকারিয়া ও ফাহাদ আলম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফারুক উদ্দিন আহমদ, মো. আব্দুস সাত্তার, জাকির চৌধুরী, সানাউল ইসলাম সুয়েজ, আকমল মাহমুদ, সুধাংশু দেব, বদরুল হোসেন ও আব্দুল হাই জাবের। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন বিমল কুমার সিংহ। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন— প্রিন্সিপাল শাহ আলম সরকার, অ্যাডভোকেট কৌশিক দে, তোফাজ্জল হোসেন, এ এম নুরুল হুদা, রাসেল থিঙ্গুজাম, জুনেদ আহমদ, সাফওয়ান জাহান চৌধুরী, এ কে জাহিদুল হক তালাত, কামরুল হাসান ও শামায়েল রহমান। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আব্দুস সামাদ, নিলয় রশিদ তন্ময়, আফজাল হোসেন ও কবিরুল ইসলাম রিমন।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং জেলা পর্যায়ে দলকে আরো শক্তিশালী করতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জেলার প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক সফর, সদস্য সংগ্রহ কর্মসূচি এবং উপজেলা ও বিভিন্ন কমিটি দ্রুত গঠন করবে। এর আগে ফাহাদ আলমকে প্রধান সমন্বয়কারী করে জেলা কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি।

