হাকালুকি হাওর সংরক্ষণের সুরক্ষা আদেশ জারির বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত

হাকালুকি হাওর সংরক্ষণের সুরক্ষা আদেশ জারির বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: দেশের সর্ববৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওর সংরক্ষণের জন্য সুরক্ষা আদেশ জারির বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে ৩ আগস্ট রোববার বিকেলে। মৌলভীবাজার জেলা প্রশাসন ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা আয়োজিত এ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর ও বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
হাওর সংরক্ষণে সুরক্ষা আদেশ জারির পক্ষে মতামত প্রদান করে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জুড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জুড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলাম, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, এনজিও প্রতিনিধি তৌহিদুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। হাকালুকি হাওর বেষ্টিত বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, মৎস্য ও কৃষি র্ককর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী, কৃষক ও মৎস্যজীবি প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ গণশুনানীতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *