মোঃ রুহুল আলম রনি :: উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায়। মাদরাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোঃ রুকন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে অতিথি ছিলেন শিক্ষক মাষ্টার কাজী হুসনে মোবারক, আব্দুস সামাদ ও ফারুক আহমেদ।
উপস্থিত বক্তারা বলেন- “জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে গণমানুষের প্রতিবাদের একটি গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস”। মিলাদ ও দোয়া মাহফিল শেষে, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মাদরাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

