রুহুল আলম রনি :: জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছেগত ২৮ জুলাই সোমবার। জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সম্মানিত সভাপতি মুফতি মাওলানা মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভায় স্বাগতঃ বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হিফজুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি মাওঃ মোঃ মকবুল হুসাইন খান, সহ-সভাপতি মাওঃ আব্দুল মুগনি, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওঃ বশির আহমদ, মাওঃ মোঃ মইন উদ্দিন, মাওঃ সৈয়দ মুহিত উদ্দিন, মাওঃ তাজ উদ্দীন, মাওঃ মোঃ হাসান, মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ মোঃ আব্দুল মুকিত, মাওঃ মোঃ মুজিবুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা সভাপতি মাওঃ মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা সভাপতি মাওঃ মোঃ আইয়ুব আনছারী, শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুফতি মাওঃ আব্দুল মজিদ প্রমুখ।
সভায় জেলার ইমামদের বিভিন্ন সমস্যা, দাবিদাওয়া এবং ইমামতীর মর্যাদা, নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। ইমামগণ সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রতকরণ এবং জাতীয় ঐক্য ও শান্তি রক্ষায় যে অবদান রেখে যাচ্ছেন, তার যথাযথ মূল্যায়নের জোর দাবি উত্থাপন করা হয়।
সভায় জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সম্মেলন আগামী ৩০ আগস্ট ২০২৫ইং জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করার সিদ্ধান্ত এবং সম্মেলনের স্থান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বাজেট ও আনুষাঙ্গিক প্রস্তুতি বিষয়ে প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সম্মেলনকে সফল ও বর্ণাঢ্য করতে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয় এবং একটি সুসংগঠিত, যুগোপযোগী ও কার্যকর ইমাম সম্মেলন আয়োজনের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সম্মেলনের মূল উদ্দেশ্য হবে-
জেলার ইমামদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা, ইমামদের ইমামতীর নিশ্চয়তা বিধান এবং ইমামদের যৌক্তিক দাবিদাওয়া বাস্তবায়নে জোরালো পদক্ষেপ গ্রহণ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, বিশেষ করে মাইলস্টোন কলেজে নিহত শিক্ষার্থীদের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

