মোঃ রুহুল আলম রনি :: উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৯ মে বৃহস্পতিবার সকাল ১১টায়। মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদের সভাপতিত্বে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন
উপাধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মাওলানা মোঃ আব্দুর রকিব, মাওলানা মোঃ মোজাহিদ আলী আজমী, মোঃ আব্দুর রহিম, মাওলানা মোঃ শামসুদ্দিন, মাওলানা মোঃ মুজিবুর রহমান প্রমুখ শিক্ষকবৃন্দ।শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করে পরীক্ষার্থী মেরাজুল ইসলাম। বক্তারা সবাই পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য শুভ কামনা জানান এবং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হবার তাগিদ দেন। এরপর মিলাদ মাহফিল শেষে মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ সকল পরীক্ষার্থীর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়ায় তিনি আল্লাহর দরবারে তাঁদের ইহকাল ও পরকালের কল্যাণ এবং দেশ, জাতি ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কামনা করেন।

