কুলাউড়া উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড

কুলাউড়া উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও দোকানিকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সরকার নির্ধারিত সীমানা অতিক্রম করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুস সামাদকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। আর, ১১ জন দোকানিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে পণ্যের গায়ে লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি ও ফুটপাত দখল করে দোকান পরিচালনার অপরাধে।
কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন উপজেলার পৃথিমপাশা ইউনিয়নস্থিত রবিরবাজার এবং রাজাপুর ব্রিজ এলাকায় ১০ মার্চ সোমবার অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন। তিনি জানান- অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে এবং পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের এহেন অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *