দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল

সুরমার ঢেউ সংবাদ :: দৈনিক যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে ১২ মার্চ বুধবার। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ করেছিলেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সরকার পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করার সিদ্ধান্ত নেয়। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
আদেশ অনুযায়ী, ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকাটি প্রকাশের অনুমোদিত প্রেস থেকে ছাপা হচ্ছে না। কিন্তু, প্রিন্টার্স লাইনে ওই প্রেস থেকে ছাপা হচ্ছে বলে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছিলেন। এর প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকাটি প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ এর ১০ ধারার লঙ্ঘন হবার কারণে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *