মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে আনসার-ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে আনসার-ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে আনসার-ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ২০ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশব্যাপী চলমান জেলা সমাবেশের অংশ হিসেবে মৌলভীবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান (বিভিএমএস, পিএএমএস)।

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম (সেবা), জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আনসার ও ভিডিপি হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেন, এনএসআই মৌলভীবাজা‘র উপ-পরিচালক মোঃ কবির হোসেন ও মৌলভীবাজার প্রেসক্লাবের একাংশের আহবায়ক বকশি ইকবাল আহমদ, অপরাংশের (মূলধারার) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুলসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে প্রধান অতিথিকে গার্ড সালাম প্রদান শেষে বৃক্ষরোপণ, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে প্রধান অতিথি সমাবেশের উদ্বোধন করেন। সমাবেশের সবশেষে ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার প্রভৃতি রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও ভাতা বিতরণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা সমাবেশ সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *