মৌলভীবািজারের নিতেশ্বরে হযরত শাহ কালা (রঃ) এর ২১৯তম ওরস মোবারক সম্পন্ন

মৌলভীবািজারের নিতেশ্বরে হযরত শাহ কালা (রঃ) এর ২১৯তম ওরস মোবারক সম্পন্ন

বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বরে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ কালা (রঃ) এর ২১৯তম ওরস মোবারক সম্পন্ন হয়েছে ৫ ফেব্রুয়ারী বুধবার। প্রতিবছরের ন্যায় এবারেও বাদ ফজর থেকে ভক্ত আশেকানদের জিয়ারত, কোরআন তেলাওয়াত, জিকির ও মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ওরস মোবারক উদযাপিত হয়েছে বলে জানিয়েছেন ।
গিয়াসনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওরস পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ জইন উদ্দিন জনি। তারা বলেন- আমাদের হযরত শাহ কালা (রঃ) এর ওরসে গান-বাজনা এবং কোন ধরনের নোংরামি হয়না। ওরসে সমবেত বিভিন্ন এলাকার ভক্ত আশেকানদের মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে।
এবারের ওরসে অতিথি ছিলেন প্রবীণ জাসদ নেতা ও মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে’র সভাপতি ময়িজ মুহাম্মদ মজুমদার, সাংবাদিক জিতু তালুকদার, ইউপি মেম্বার সাজ্জাদুর রহমান সুইটসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ওরসে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ওরস পরিচালনা কমিটির পক্ষ থেকে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *