সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সদর উপজেলা আইন-শৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ১০ ফেব্রুয়ারী সোমবার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এ সভায় উপস্থিত থেকে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা বর্ণালী দাস, মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির মোঃ ফখরুল ইসলাম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যিশু তালুকদার, একাটুনা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী, ইমাম শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও যানজটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে কমিরি সবার দৃষ্টি আকর্ষণ করেন।
ওসি মাহবুবুর রহমান জানান- উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত আছে এবং প্রতিমাসে মাদক ও চুরির বিষয়ে মামলা দায়ের হচ্ছে। পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে সকলের সচেতনতা ও সহযোগীতা কামনা করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন জানান- আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে। সদর উপজেলার আইন-শৃঙ্খলা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এ সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

