গান পরিবেশনকালে হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে সাবিনা ইয়াসমিন

গান পরিবেশনকালে হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে সাবিনা ইয়াসমিন

সুরমার ঢেউ সংবাদ :: বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন মঞ্চে ফিরেছেন দীর্ঘ একবছর পর। আর, গান পরিবেশনকালে শিল্পী হঠাৎ অসুস্থ্য হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। তবে, এখন তিনি শঙ্কামুক্ত।
৩১ জানুয়ারি শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান পরিবেশনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার অসুস্থ্যতার বিষয় নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। গণমাধ্যমকে তিনি জানান- সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে এখন শঙ্কামুক্ত। অনেকদিন পর আন্টি গান পরিবেশন করতে মঞ্চে উঠেছিলেন। কিন্তু, হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন। সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন- মায়ের সঙ্গে কথা হয়েছে। এখন মা ভালো আছেন। চিকিৎসা শেষে বাসায় নেয়া হবে।
সাবিনা ইয়াসমিন ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন। এরপর আর তাকে মঞ্চে গান পরিবেশনায় পাওয়া যায়নি। এসময় তিনি চিকিৎসাতেও ছিলেন।
আয়োজকরা জানান- সাবিনা ইয়াসমিন দীর্ঘ প্রায় একবছর পর মঞ্চে উঠেছিলেন। শনিবারও তার গান পরিবেশনের কথা ছিল একই মঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *