রাজনগরে মোবাইল আসক্ত পুত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

রাজনগরে মোবাইল আসক্ত পুত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

মোহাম্মদ হায়দার :: রাজনগরে মোবাইল আসক্ত পুত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। রাজনগর থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত মাকে। ঘটনাটি ঘটেছে আজ ১৬ আগষ্ট বুধবার সকাল ৮টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উপজেলার উত্তরভাগ ইউনিয়নস্থিত ইন্দানগর পানপুঞ্জি (যদুরগুল) এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়- উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দানগর পানপুঞ্জি (যদুরগুল) এলাকার মো. আসলাম আলীর পুত্র আবির হাসান জয় (১২) মোবাইলে আসক্ত হবার কারণে বেশ কিছুদিন ধরে গেমখেলা ও ইউটিউব দেখায় মগ্ন হয়ে পড়ে। তার মা সোহেনা বেগম (৩৫) নিষেধ করা সত্তেও তাকে বিরত রাখতে পারছিলেন না। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালেও সে মোবাইলে মগ্ন হয়ে পড়ে। এতে রাগতঃ মা তাকে বকাঝকা করলে মা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি লেগে যায়। এর একপর্যায়ে মা সোহেনা বেগম নিজের ওড়না পুত্রের গলায় পেচিয়ে চেপে ধরলে শ্বাসরোধ হয়ে পুত্র মারা যায়।
খবর পেয়ে রাজনগর থানার পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার এবং মাকে আটক করে থানায় নিয়ে যায়। সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *