মৌলভীবাজারে ‘দৈনিক মৌলভীবাজার প্রতিদিন’ নামে নতুন দৈনিক প্রকাশনার আনুষ্ঠানিক উদ্বোধন

মৌলভীবাজারে ‘দৈনিক মৌলভীবাজার প্রতিদিন’ নামে নতুন দৈনিক প্রকাশনার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে ‘দৈনিক মৌলভীবাজার প্রতিদিন’ নামে নতুন দৈনিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায়। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি হলরুমে উপস্থিত সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ ও পত্রিকার প্রতিনিধিরা আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘দৈনিক মৌলভীবাজার প্রতিদিন’-এর সম্পাদক হোসাইন আহমদের সভাপতিত্বে ও এসাইনমেন্ট সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ‘দৈনিক মৌলভীবাজার প্রতিদিন’-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি মৌলভীবাজারসহ সারা দেশের পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চ্যানেল আই- এর মৌলভীবাজার প্রতিনিধি এম এ সালাম, দৈনিক বাংলার দিন এর সম্পাদক বকসী ইকবাল আহমদ, বাসস এর মৌলভীবাজার প্রতিনিধি ডাঃ সাদিক আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেফুল, সহ-সভাপতি ও দৈনিক খবরপত্র এর ষ্টাফ রিপোর্টার শ. ই. সরকার (জবলু), মৌলভীবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. মনছুর আলমগীর, এড. ড. আবু তাহের, এড. জয়নুল হক, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার এর সম্পাদক আবদাল মাহবুব কোরেশী, স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, এনপিবি নিউজের মৌলভীবাজার প্রতিনিধি রাব্বি মিয়া, সাপ্তাহিক মনু বার্তা এর সম্পাদক জসীম উদ্দিন, এশিয়ান টিভির মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দৈনিক সংবাদ সারাবেলার মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল কাইয়ুম, সাংবাদিক রুহুল আলম রনি, সাংবাদিক আমীর প্রমুখ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *