মৌলভীবাজারে শাহাদাতে কারবালা উপলক্ষ্যে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে শাহাদাতে কারবালা উপলক্ষ্যে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ তাজুদুর রহমান :: মৌলভীবাজারে শাহাদাতে কারবালা উপলক্ষ্যে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ২৫ জুন বৃহস্পতিবার। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে, মাওলানা শাহ মুহিবুর রহমান জালালীর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় শহরের আর. কে. টাওয়ারস্থিত আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকিম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন মাওলানা আহমদ আলী হেলালী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি শামছুল ইসলাম, মাওলানা আব্দুল আলীম, মাওলানা আব্দুর নূর, মাওলানা অলিউর রহমান, আলহাজ্ব কুতুব উদ্দীন ও মোঃ হেলাল আহমদ। আলোচনা সভায় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আলেম ওলামাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *