বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ হাইকমিশনার–ইউকেবিসিসিআই বৈঠক

বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ হাইকমিশনার–ইউকেবিসিসিআই বৈঠক

শ. ই. সরকার (জবলু) :: বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনারের সাথে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে ১৭ জুন বুধবার। ইউকেবিসিসিআই সূত্রে এ তথ্য জানা গেছে। ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া, এমবিই-এর নেতৃত্বে সেন্ট্রাল লন্ডনের কুইন্স গেটস্থ বাংলাদেশ হাইকমিশনের সভাকক্ষে ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎকালে অনুষ্ঠিত এ বৈঠকে ইউকেবিসিসিআই-এর ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে কমার্শিয়াল কাউন্সেলর তানভীর মোহাম্মদ আজিমের সহযোগিতায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করার চলমান উদ্যোগ, উন্নত অবকাঠামো, আধুনিক সুযোগ-সুবিধা এবং আকর্ষণীয় বিনিয়োগ প্রণোদনার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়।
ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া, এমবিই-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ইউকেবিসিসিআই প্রতিনিধিরা ছিলেন ভাইস প্রেসিডেন্ট পাবেল কাদির চৌধুরী, মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমদ, ইস্ট অব ইংল্যান্ডের রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, ফাইন্যান্স ডাইরেক্টর ড. জোশ ইউ আহমেদ, মেম্বারশীপ ডাইরেক্টর সাইফুল আলম, ডাইরেক্টর আব্দুল লতিফ কাওসার, লন্ডন রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান তরফদার ও ফখরুল ইসলাম চৌধুরী, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনাল মেম্বার মারাজ চৌধুরী, জালাল উদ্দিন ও মহিবুর রহমান এবং কর্পোরেট মেম্বার ও মিডল্যান্ডস রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জামিরুল ইসলাম সিরাজ।
বৈঠকে বক্তারা ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. নজরুল ইসলামের প্রশংসা করে বলেন- তিনি একজন দক্ষ, আন্তরিক ও দূরদর্শী অফিসার। তিনি দীর্ঘদিন বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের দায়িত্বে থেকে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *