সুরমার ঢেউ সংবাদ :: দেশে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার বেড়েছে। সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা হয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর আগে এ সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
নির্বাচন কমিশন গত ১৪ মে বৃহস্পতিবার ২০২৬ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। হালনাগাদ তালিকায় নতুন এ তথ্য উঠে এসেছে। নতুন ভোটার তালিকা অনুযায়ী, পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যেসব নাগরিক নতুন ভোটার হবার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা এর আগে, তাদের তথ্য যাচাই-বাছাই শেষে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

