মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপি’র ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপি’র ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

নিজস্ব সংবাদ :: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীতালিকা চূড়ান্ত করেছে বিএনপি। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়া হয়েছে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার রাজধানীর নয়াপল্টনস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি মৌলভীবাজারের সাবেক জাতীয় পার্টির নেতা এবং পরবর্তীতে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের একাধিকবারের বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি তিনি নিজেও আইন পেশা ও জনসেবামূলক কর্মকা-ে সম্পৃক্ত।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তাকে এ মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপির নেতারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন পাওয়ার খবরে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। বড়লেখা অঞ্চলের ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে তিনি দলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *