সারাদেশে সন্ধ্যা ৭ টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে ——–স্বরাষ্ট্র উপদেষ্টা

সারাদেশে সন্ধ্যা ৭ টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে ——–স্বরাষ্ট্র উপদেষ্টা

সুরমার ঢেউ সংবাদ :: সারাদেশে সন্ধ্যা ৭ টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা (অব:) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন- দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ রয়েছে। সন্ধ্যা ৭টার আগেরই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে।
৮ সেপ্টেম্বর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- পূজা উপলক্ষ্যে আশপাশের মেলায় মদ ও গাজার আসর বসে। এবার এসব মেলা হবে। পূজায় গাঁজা-মদের আসর বসানো যাবে না। তিনি বলেন- সীমান্ত এলাকায় বিজিবিকে পূজামণ্ডপের দায়িত্ব দেয়া হবে। এছাড়া সারা দেশেই আনসার নিয়োগ দেয়া হবে। ঢাকায় লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে তার ধারাবাহিকতা থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *